admin – Prokash Bangla TV https://prokashbanglatv.com সত্যের সন্ধানে Wed, 01 Apr 2026 08:12:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://prokashbanglatv.com/wp-content/uploads/2026/03/cropped-logo-32x32.jpeg admin – Prokash Bangla TV https://prokashbanglatv.com 32 32 চার দিনের সফর শেষে ঢাকায় রাষ্ট্রপতি https://prokashbanglatv.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://prokashbanglatv.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Wed, 01 Apr 2026 08:08:16 +0000 https://prokashbanglatv.com/?p=178 পাবনা প্রতিনিধি
চার দিনের সরকারি সফর শেষে নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মধ্য দিয়ে চার দিনের সফর শুরু করেন রাষ্ট্রপতি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পরে তিনি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরের দ্বিতীয় দিন রবিবার (২৯ মার্চ) পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং উপস্থিত স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন।

একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তবে সফর কাভার করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে রেষারেষি ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অনুমোদন জটিলতার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বিঘ্ন ঘটে।

সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি সদর উপজেলার সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। এ ছাড়া পাবনা সার্কিট হাউজে তিনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা জেলার উন্নয়ন ও প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জেলার সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

এ ছাড়া ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের একটি প্রতিনিধি দলও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
৫০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের https://prokashbanglatv.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/ https://prokashbanglatv.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/#respond Thu, 05 Mar 2026 07:12:46 +0000 https://prokashbanglatv.com/?p=70 চলমান সংঘাতকে ঘিরে নতুন দাবি সামনে এনেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধে ইতোমধ্যে ৫০০’র বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আলী লারিজানি তার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামোতে’ প্রভাবিত হয়ে ট্রাম্প মার্কিন জনগণকে ইরানের বিরুদ্ধে এক ‘অন্যায় যুদ্ধে’ টেনে এনেছেন।

লারিজানি প্রশ্ন তোলেন, গত কয়েক দিনে ৫০০-র বেশি মার্কিন সেনা নিহতের পর এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে, নাকি ইসরায়েল?

তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক এই উপদেষ্টা এক রহস্যময় বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, কাহিনী এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ।

]]>
https://prokashbanglatv.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/feed/ 0
না. গঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ https://prokashbanglatv.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/ https://prokashbanglatv.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 05 Mar 2026 07:11:30 +0000 https://prokashbanglatv.com/?p=67 নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পঞ্চবটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এসময় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০)সহ অজ্ঞাতনামা আরও ১২–১৫ জন দেশিয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় মো. রিয়াজ উদ্দিন বাবু (৩৮) এবং মো. লিটন (৩৮) নামে দু’জন গুরুতর আহত হন। রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লা থানার শান্তিনগর বাজার এবং মো. হাফিজ উদ্দিন মিয়া ছেলে। আহত লিটনের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার কাটাখালি এলাকায় হলেও তিনি বর্তমানে ফতুল্লার লালপুর এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। অপর আহত লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। তারপরও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে ১০০ ভরি স্বর্ণ লুট https://prokashbanglatv.com/%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/ https://prokashbanglatv.com/%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/#respond Thu, 05 Mar 2026 07:10:01 +0000 https://prokashbanglatv.com/?p=64 রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে বড় পরিমাণ স্বর্ণ ও রুপার অলঙ্কার চুরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় লুটের পরিমাণ প্রাথমিকভাবে ১০০ ভরি স্বর্ণ এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার হিসেবে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি।

এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনারসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/feed/ 0
সংসদ উপনেতা পদে বিএনপির তিন সিনিয়র নেতার নাম শীর্ষে https://prokashbanglatv.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4/ https://prokashbanglatv.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4/#respond Thu, 05 Mar 2026 07:08:17 +0000 https://prokashbanglatv.com/?p=61 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ১২ মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন। এমন অবস্থায় সরকারি দলের ‘সংসদ উপনেতা’ কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

তবে যতটুক জানা গেছে, এ তালিকায় এগিয়ে আছেন বিএনপির প্রবীণ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানের নাম প্রথম দিকে রয়েছে। তিনজনই এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় তাদের জায়গা হয়নি। ফলে সংসদ উপনেতা পদে এ তিনজনের নামই সবার আগে উঠে আসছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামও শোনা যাচ্ছে। এক্ষেত্রে তাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে হবে। কারণ তিনি নির্বাচিত সংসদ-সদস্য নন।

সংসদীয় রীতি অনুযায়ী, সংসদ নেতা হন প্রধানমন্ত্রী। এছাড়া সংসদ উপনেতা নির্বাচন করে সরকারি দল। সংসদ নেতার অনুপস্থিতিতে উপনেতাই কার্যক্রম পরিচালনা করে থাকেন। মন্ত্রী পদমর্যাদার সংসদ উপনেতার জন্য সংসদে অফিস রয়েছে। মন্ত্রীদের মতো সব সুযোগ-সুবিধা ভোগ করেন তিনি।

সূত্র জানায়, প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকারের পাশাপাশি সংসদ উপনেতা নির্বাচনের কথা রয়েছে। বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতাকে নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে নানা আলোচনা-পর্যালোচনা চলছে। রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে দলটি।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বর্তমান সংবিধানে সংসদ উপনেতা নির্বাচনের বিধান নেই। তবে অতীতের সংসদ উপনেতা করার নজির রয়েছে। বিএনপির নেতাদের কারও কারও মতে, এর প্রয়োজনীয়তাও রয়েছে।

জানা যায়, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সংসদ উপনেতা নির্বাচিত হন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তখন প্রায় ২ মাস তিনি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে এই পদ নিয়ে দলটির সিনিয়র নেতাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। তবে কেউই আর সংসদ উপনেতা হতে পারেননি। ২০০১ সালের পর বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের মধ্যে প্রতিযোগিতা থাকায় কেউ এ পদে বসতে পারেননি। তবে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশের সিটে বসতেন সাইফুর রহমান। ২০০৮ সালে বিএনপি বিরোধী দলে গেলে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে প্রতিযোগিতার কারণে কাউকেই উপনেতা করা হয়নি।

ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নির্বাচন করেছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি, স্পিকার ও উপনেতার পদ চূড়ান্ত করা হবে। অভিজ্ঞতা, সিনিয়র, রাজনৈতিক কৌশল সব মিলিয়ে রাষ্ট্র ও সংসদের এ তিন শীর্ষ পদে শেষ পর্যন্ত কারা আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একনেতা বলেন, এ মুহূর্তে তিনটি পদ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে কিছুটা আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতি, স্পিকার ও সংসদ উপনেতা-এ তিন পদে সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঘুরেফিরে কয়েকজন সিনিয়র নেতার নাম উঠে আসছে। তবে সিনিয়র নেতারা সবাই যার যার মেধা ও দক্ষতায় এসব পদের যোগ্য। ফলে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর। তিনি যাকে যোগ্য মনে করবেন, তাকেই তার পাশের সিটে (সরকারি দলের সংসদ উপনেতা) বসাবেন।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4/feed/ 0
রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা https://prokashbanglatv.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87/ https://prokashbanglatv.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87/#respond Thu, 05 Mar 2026 07:06:18 +0000 https://prokashbanglatv.com/?p=58 রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তিনজন সেনা কর্মকর্তাকে তাদের চাকরি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

বুধবার (০৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া সেনা কর্মকর্তারা হলেন— মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই ৩ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87/feed/ 0
দুবাই থেকে নিরাপদে দেশে ফিরলেন ১৮৯ প্রবাসী বাংলাদেশি https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab/ https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab/#respond Thu, 05 Mar 2026 07:04:40 +0000 https://prokashbanglatv.com/?p=55 মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ফ্লাইট বাতিলের কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়া ১৮৯ বাংলাদেশি বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। তাদের দেশে ফেরত আনার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মানবিক কারণে এবং প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটটি ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে পরিচালিত হয়।

ফ্লাইটের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনেক প্রবাসীর পরিবার রাতেই বিমানবন্দরে হাজির হন। প্রিয়জনদের নিরাপদে ফিরে আসার খবরে সকলের মধ্যে আনন্দ এবং স্বস্তি বিরাজ করে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির কারণে বিভিন্ন ফ্লাইট স্থগিত থাকায় প্রবাসীরা সেখানে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এই বিশেষ ফ্লাইট তাদের দ্রুত এবং নিরাপদে দেশে ফিরতে সহায়তা করেছে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab/feed/ 0
১৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু https://prokashbanglatv.com/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/ https://prokashbanglatv.com/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 05 Mar 2026 07:02:42 +0000 https://prokashbanglatv.com/?p=52 আগামী ১৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এর আগে পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (০৪ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানা কারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ একদিনের ঈদের ছুটি বাড়ানো অথবা বিন্যাসের দাবি করছি।

]]>
https://prokashbanglatv.com/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
কোনো শর্তেই ‘আত্মসমর্পণ’ করবে না হিজবুল্লাহ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3/ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3/#respond Thu, 05 Mar 2026 06:11:52 +0000 https://prokashbanglatv.com/?p=10 মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। একদিকে তেহরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, অন্যদিকে লেবাননে ইসরায়েলি অভিযানের জবাবে কোনো অবস্থাতেই আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠী। এ অবস্থায় পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

ইরানের রাজধানী তেহরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। যৌথবাহিনীর হামলার নতুন লক্ষ্যবস্তু হয়েছে ইরানের রাজনৈতিক ও সামরিক স্থাপনা। তেহরানের বিভিন্ন অংশ থেকে মাঝেমধ্যেই ভেসে আসছে বিকট বিস্ফোরণের শব্দ। এরইমধ্যে দেশটিতে হতাহতে সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে।

এদিকে, পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১৯ দফা আক্রমণ চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বেশ কিছু জায়গার উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে তেহরান। তবে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

এদিকে ইরাকের কুর্দিস্তানে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপরও হামলা চালিয়েছে ইরান।

এমন অবস্থায় ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এটিকে ইরানের বিরুদ্ধে অসাধারণ অগ্রগতি বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে বেপোরোয়া ট্রাম্পকে থামানোর পথও একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ মনোভাব বন্ধ করতে আইনপ্রণেতাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ডেমোক্রেট নেতা চাক শুমার। যদিও প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে উত্থাপিত প্রস্তাবটি ৫৩-৪৭ ভোটে নাকচ হয়ে যায়।

ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নিতে বা যুদ্ধ চালিয়ে যেতে এখন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না ট্রাম্পের।

রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। নতুন করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে দেশটি। আল-খারজ শহরে এগুলো ধ্বংস করা হয়। প্রতিবেশি আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

যুদ্ধ বিস্তৃত হয়েছে লেবাননেও। দক্ষিণ লেবাননের অন্তত নয়টি শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা। তাদের হামলায় এরইমধ্যে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হিজবুল্লাহকে ধ্বংস করা ইসরায়েলের মূল লক্ষ্য হলেও, সহজে পিছু পা হচ্ছে না সশস্ত্র গোষ্ঠীটি। কোনো শর্তেই আত্মসমর্পণে প্রশ্নই উঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3/feed/ 0