Zahangir Alom – Prokash Bangla TV https://prokashbanglatv.com সত্যের সন্ধানে Wed, 10 Jun 2026 09:37:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://prokashbanglatv.com/wp-content/uploads/2026/03/cropped-logo-32x32.jpeg Zahangir Alom – Prokash Bangla TV https://prokashbanglatv.com 32 32 আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুত আইনি ব্যবস্থা https://prokashbanglatv.com/%e0%a6%86%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d/ https://prokashbanglatv.com/%e0%a6%86%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d/#respond Wed, 10 Jun 2026 09:37:54 +0000 https://prokashbanglatv.com/?p=222

জ্যেষ্ঠ প্রতিবেদক |

আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুত আইনি ব্যবস্থা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবিরাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

হাসপাতালটির দেওয়া জবাবকে ‘ভেক’ (সাজানো বা ভুয়া) উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তারা মূল ঘটনা আড়াল করতে ইচ্ছে করে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। জবাবের সবকিছুই ভেক (ভুয়া)। আমরা এই জবাবে সন্তুষ্ট হতে পারিনি।’

ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নিজেদের মধ্যে আলোচনা করে কী ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গতকাল জবাব দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় অসংগতি থাকায় ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%86%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী https://prokashbanglatv.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8/ https://prokashbanglatv.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8/#respond Wed, 10 Jun 2026 09:17:19 +0000 https://prokashbanglatv.com/?p=215

জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের এইদিনে আমি সারা বিশ্বের সেইসব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যারা বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। বুধবার সকালে (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। ওই হামলাসহ সম্প্রতি চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি এছাড়া বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিজ্ঞাপনপ্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীতে দায়িত্ব পালন করতে গিয়ে এ বছর যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আজকের এই বিশেষ দিনে তাদের পরিবারকে সম্মাননা জানিয়ে আমি আমার বিশ্বাস থেকে একটি কথা বলতে চাই, শুধু বাংলাদেশের জন্য নয় জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান, যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে, শুধু মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্বই নয় জাতিসংঘের পতাকাতলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে যেকোনো মূল্যে শান্তি রক্ষায় বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি যতদূর জানতে পেরেছি, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের ২ লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের ৪৩টি দেশের প্রায় ৬৩টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন প্রান্তে ১০টি শান্তিরক্ষা মিশনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে।প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের প্রায় ১১ শতাংশ নারী সদস্য সাহসের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করি, জাতিসংঘের শান্তিরক্ষাবাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে।আগামী দিনগুলোতেও নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে, আপনাদের নিষ্ঠা, কর্তব্যবোধ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে রচিত হয়নি। প্রায় চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্রবাহিনী একটি আস্থা ও নির্ভরতার নাম।

একটি দেশের সশস্ত্রবাহিনী দেশের স্বাধীনতা সম্মান এবং সাহসের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমি বিশ্বাস করি, এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্রবাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং, এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা সশস্ত্রবাহিনীর কর্তব্য।জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি রক্ষাবাহিনীর সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি আরও বলেন, তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে, দেশে সশস্ত্রবাহিনীর কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপ তৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্রবাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানারকম তৎপরতাও বিদ্যমান ছিল। সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে ৭৫ এর সাত নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল।তারেক রহমান বলেন, এরপরও বিভিন্ন সময়ে নানারকম ঘটনায় সশস্ত্রবাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে সশস্ত্রবাহিনীর উপর সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি আমাদের সবার জানা।

সুতরাং, ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হলো,‘প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অব কমান্ড’ ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। প্রধানমন্ত্রী বলেন, শুধুই অতীত চর্চা নয় বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্রবাহিনীতে দায়িত্ব পালন করছেন অথবা সরকারে কিংবা জনপ্রশাসনে রয়েছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানে যেই দায়িত্ব পালন করছি সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকের এই দিনে আমাদের অঙ্গীকার।বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট, নিরাপত্তা সংকট বিশ্বশান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যৎ মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তিনির্ভর । এমন পরিস্থিতিতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মর্ডানাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8/feed/ 0
বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা https://prokashbanglatv.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/ https://prokashbanglatv.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/#respond Wed, 01 Apr 2026 10:04:09 +0000 https://prokashbanglatv.com/?p=207 ঢাবি প্রতিনিধি
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশকিছু নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে। রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে শোভাযাত্রাটি পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নববর্ষের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল ৫টার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন ক্যাম্পাসে কোনও ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনও ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।

নববর্ষের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদের সম্মুখে ছবির হাটের গেট, বাংলা একাডেমির সম্মুখে সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রস্থানের পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট, রমনা কালী মন্দির সংলগ্ন গেট ও বাংলা একাডেমির সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের গেট ব্যবহার করা যাবে।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশে-পাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

সভায় নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বছর নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

নববর্ষ উদযাপনে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখকে সদস্য-সচিব করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, অফিস প্রধানগণ ও ডাকসুর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
হরমুজ প্রণালী পার হতে অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ https://prokashbanglatv.com/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81/ https://prokashbanglatv.com/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81/#respond Wed, 01 Apr 2026 09:13:31 +0000 https://prokashbanglatv.com/?p=192 কুটনৈতিক প্রতিবেদক :
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এ প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল এসব জাহাজ চলাচলে অনুমতি দেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট ঘিরে উদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করছে ইরান। বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে যেন জ্বালানি সংকটে না পড়ে, সে দিকে ইরানের নজর রয়েছে।
সে প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন, তারা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81/feed/ 0
ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান https://prokashbanglatv.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/ https://prokashbanglatv.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/#respond Wed, 01 Apr 2026 09:10:10 +0000 https://prokashbanglatv.com/?p=189 নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। অভিযান চলাকালে দেখা যায়, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, সড়কে রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালাচ্ছে। জোনগুলো হলো, রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান।

অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের দোকান, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

ডিএমপি জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/feed/ 0
কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে : প্রধানমন্ত্রীর নির্দেশ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2/ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2/#respond Wed, 01 Apr 2026 09:03:42 +0000 https://prokashbanglatv.com/?p=186 জ্যেষ্ঠ প্রতিবেদক :
বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করতে না পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দখল ও ভরাট ঠেকাতে জেলা প্রশাসক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে মনিটরিং সেল করা হবে। শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করব।

তিনি বলেন, এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব-স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এটার জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ইনশাআল্লাহ, এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমানের সরকারও ইনশাআল্লাহ দেশকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2/feed/ 0
কুমিল্লার সড়কে ঝরলো ৫ প্রাণ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d/ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d/#respond Wed, 01 Apr 2026 08:58:11 +0000 https://prokashbanglatv.com/?p=183 কুমিল্লা প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কের দাউদকান্দি এলাকায় বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

একইদিন ভোরে রাতে বুড়িচংয়ের নিমসার বাজারে চলন্ত ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ছাড়াও চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরি চাপায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

দাউদকান্দিতে নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩) ও একই গ্রামের মোস্তফা(৫২)। বুড়িচংয়ে নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের হানিফের ছেলে জহিরুল ইসলাম (মঈন) (২৭) ও মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার খোদা বক্সের ছেলে সোহেল রানা (৩৫)। চান্দিনায় নিহত শিক্ষার্থী উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে পাঁচ জন নিহত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
ইরান যুদ্ধ : ১৯৪ বিলিয়ন ডলার ক্ষতির মুখে আরব অর্থনীতি https://prokashbanglatv.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2/ https://prokashbanglatv.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2/#respond Wed, 01 Apr 2026 07:48:19 +0000 https://prokashbanglatv.com/?p=175 আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের প্রভাবে আরব দেশগুলোর অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত এক নতুন গবেষণায় বলা হয়েছে, এই যুদ্ধের ফলে আরব দেশগুলোর অর্থনীতি ৬ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে এবং লাখ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হতে পারেন।

মঙ্গলবার প্রকাশিত ওই সমীক্ষায় ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া চার সপ্তাহের এই সংঘাতের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে যে, সীমিত পর্যায়ের সংঘাতও বাণিজ্য, জ্বালানি এবং আর্থিক খাতের মাধ্যমে পুরো অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইউএনডিপির গবেষণা অনুযায়ী, আরব রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। মুদ্রার অঙ্কে যার পরিমাণ ১২০ বিলিয়ন থেকে ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার। ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে বিনিয়োগ মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং পরিবহন খরচ বাড়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস নামতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের তীব্রতা বাড়লে অতিরিক্ত প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন। বিশেষ করে লেভান্ত অঞ্চল এবং সুদান ও ইয়েমেনের মতো ভঙ্গুর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কর্মসংস্থান হারাবেন ২৫ থেকে ৩৫ লাখ মানুষ। কম দক্ষ শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার ৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি প্রবাহ বিঘ্নিত হওয়ায় আমদানি-নির্ভর দেশগুলোতে মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করছে। অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় ও লেভান্ত অঞ্চলের দেশগুলো। তবে উচ্চ তেলের দামের কারণে উত্তর আফ্রিকার কিছু তেল রফতানিকারক দেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এই পরিস্থিতির কারণে অনেক দেশের মানব উন্নয়ন সূচক এক বছর পিছিয়ে যাবে বলেও জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। এ পর্যন্ত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেসিসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরান কর্তৃপক্ষ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এই সময়ে তেহরানের অনুমতি ছাড়া চলাচলের চেষ্টাকালে বেশ কয়েকটি তেলের ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। ফলে বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2/feed/ 0
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ হওয়ার কথা বললেন ট্রাম্প https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0/ https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0/#respond Wed, 01 Apr 2026 07:43:54 +0000 https://prokashbanglatv.com/?p=172 আন্তর্জাতিক ডেস্ক
ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর তেল ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সচল রাখার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট তার মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দেশই যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ প্রচেষ্টায় পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। মিত্রদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের তেল আপনারা বুঝে নিন।

ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ জলপথে এরপর কী ঘটবে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক থাকবে না। বরং যারা তেল ও বাণিজ্যের জন্য এই প্রণালির ওপর নির্ভরশীল, তাদেরই এটি উন্মুক্ত রাখার দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশগুলো তাদের রফতানি এবং খাদ্যসহ প্রয়োজনীয় আমদানির জন্য এই জলপথের ওপর নির্ভরশীল। বিশ্বের মোট তেলের ২০ শতাংশ এই পথ দিয়েই সরবরাহ করা হয়।

এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম ৪ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানির এই উচ্চমূল্যের প্রভাব খুব দ্রুতই নিত্যপণ্যের বাজারে পড়বে। পরিবহন ও প্যাকেজিং খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে আরও বেশি দামে পণ্য কিনতে হতে পারে।

সূত্র: এপি

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0/feed/ 0
রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি https://prokashbanglatv.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/ https://prokashbanglatv.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/#respond Sun, 29 Mar 2026 06:53:09 +0000 https://prokashbanglatv.com/?p=168 নিজস্ব প্রতিবেদক :
সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সকালে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/feed/ 0