আন্তর্জাতিক – Prokash Bangla TV https://prokashbanglatv.com সত্যের সন্ধানে Wed, 01 Apr 2026 07:48:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://prokashbanglatv.com/wp-content/uploads/2026/03/cropped-logo-32x32.jpeg আন্তর্জাতিক – Prokash Bangla TV https://prokashbanglatv.com 32 32 ইরান যুদ্ধ : ১৯৪ বিলিয়ন ডলার ক্ষতির মুখে আরব অর্থনীতি https://prokashbanglatv.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2/ https://prokashbanglatv.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2/#respond Wed, 01 Apr 2026 07:48:19 +0000 https://prokashbanglatv.com/?p=175 আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের প্রভাবে আরব দেশগুলোর অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত এক নতুন গবেষণায় বলা হয়েছে, এই যুদ্ধের ফলে আরব দেশগুলোর অর্থনীতি ৬ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে এবং লাখ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হতে পারেন।

মঙ্গলবার প্রকাশিত ওই সমীক্ষায় ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া চার সপ্তাহের এই সংঘাতের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে যে, সীমিত পর্যায়ের সংঘাতও বাণিজ্য, জ্বালানি এবং আর্থিক খাতের মাধ্যমে পুরো অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইউএনডিপির গবেষণা অনুযায়ী, আরব রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। মুদ্রার অঙ্কে যার পরিমাণ ১২০ বিলিয়ন থেকে ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার। ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে বিনিয়োগ মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং পরিবহন খরচ বাড়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস নামতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের তীব্রতা বাড়লে অতিরিক্ত প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন। বিশেষ করে লেভান্ত অঞ্চল এবং সুদান ও ইয়েমেনের মতো ভঙ্গুর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কর্মসংস্থান হারাবেন ২৫ থেকে ৩৫ লাখ মানুষ। কম দক্ষ শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার ৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি প্রবাহ বিঘ্নিত হওয়ায় আমদানি-নির্ভর দেশগুলোতে মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করছে। অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় ও লেভান্ত অঞ্চলের দেশগুলো। তবে উচ্চ তেলের দামের কারণে উত্তর আফ্রিকার কিছু তেল রফতানিকারক দেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এই পরিস্থিতির কারণে অনেক দেশের মানব উন্নয়ন সূচক এক বছর পিছিয়ে যাবে বলেও জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। এ পর্যন্ত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেসিসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরান কর্তৃপক্ষ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এই সময়ে তেহরানের অনুমতি ছাড়া চলাচলের চেষ্টাকালে বেশ কয়েকটি তেলের ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। ফলে বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2/feed/ 0
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ হওয়ার কথা বললেন ট্রাম্প https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0/ https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0/#respond Wed, 01 Apr 2026 07:43:54 +0000 https://prokashbanglatv.com/?p=172 আন্তর্জাতিক ডেস্ক
ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর তেল ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সচল রাখার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট তার মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দেশই যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ প্রচেষ্টায় পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। মিত্রদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের তেল আপনারা বুঝে নিন।

ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ জলপথে এরপর কী ঘটবে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক থাকবে না। বরং যারা তেল ও বাণিজ্যের জন্য এই প্রণালির ওপর নির্ভরশীল, তাদেরই এটি উন্মুক্ত রাখার দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশগুলো তাদের রফতানি এবং খাদ্যসহ প্রয়োজনীয় আমদানির জন্য এই জলপথের ওপর নির্ভরশীল। বিশ্বের মোট তেলের ২০ শতাংশ এই পথ দিয়েই সরবরাহ করা হয়।

এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম ৪ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানির এই উচ্চমূল্যের প্রভাব খুব দ্রুতই নিত্যপণ্যের বাজারে পড়বে। পরিবহন ও প্যাকেজিং খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে আরও বেশি দামে পণ্য কিনতে হতে পারে।

সূত্র: এপি

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0/feed/ 0
জীবন বাঁচাতে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা https://prokashbanglatv.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%98%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b/ https://prokashbanglatv.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%98%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b/#respond Sun, 29 Mar 2026 06:47:56 +0000 https://prokashbanglatv.com/?p=165 আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছেন মার্কিন সেনারা। তেহরানের হামলার ভয়ে ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে কাজ করতে শুরু করেছেন তারা। এতে সেনাদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। দ্য টেলিগ্রাফ।

ওপেন-সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিনজের ভূ-অবস্থানভিত্তিক হামলার একটি প্রাথমিক বিশ্লেষণ অনুসারে, ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তিনি বলেছেন, মার্কিন স্যাটেলাইট সংস্থাগুলো অন্তত ১৪ দিন ধরে ছবি প্রকাশে বিলম্ব করেছে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্রমাগত হামলার ফলে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা ১৩টি মার্কিন ঘাঁটির মধ্যে অনেকগুলোই প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

হিনজ জানিয়েছেন, সব ঘাঁটির মধ্যে কুয়েতের আলি আল সালেম সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, মোট ২৩টি। এর পরেই রয়েছে ক্যাম্প আরিফজান এবং ক্যাম্প বুহরিং। এগুলোতে যথাক্রমে ১৭টি এবং ছয়টি ভূ-অবস্থানভিত্তিক হামলা চালানো হয়েছে। এই তিনটি ঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, হ্যাঙ্গার, যোগাযোগ অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্রপাতি, জ্বালানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিনজের বিশ্লেষণ অনুযায়ী, ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাতে ১৭ বার, বাহরাইনে ১৬ বার, ইরাকে ৭ বার, কাতারে ৬ বার, সৌদি আরবে ৬ বার এবং জর্ডানে ২ বার হামলা চালিয়েছে। আলি আল সালেমে হামলায় একটি বড় গুদাম ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ঢালু ছাদযুক্ত একটি হ্যাঙ্গার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একাধিক অ্যান্টেনা এবং স্যাটেলাইট অ্যারের ধ্বংসাবস্থা দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে আল ধাফরা বিমান ঘাঁটিতে সেনাদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবনের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

ইরানি সূত্র দাবি করেছে, এই হামলাটি ইরানের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে। হিনজ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি থাড সিস্টেমের যন্ত্রাংশ রাখা চারটি স্থাপনায়ও হামলা চালিয়েছে ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি সমীক্ষা অনুসারে, যুদ্ধের শুরু দিকেই ইরানের চালানো হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৮০০ মিলিয়ন ডলার (৬০০ মিলিয়ন পাউন্ড) মূল্যের ক্ষতি হয়েছে। যার মধ্যে জর্ডানে অবস্থিত একটি আমেরিকান থাড (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) রাডার এবং এই অঞ্চলের অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার ঘটনা রয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান শান্তি আলোচনা যদি কোনো কারণে ফলপ্রসূ না হয় তবে ইরানজুড়ে এক ভয়াবহ ‘চূড়ান্ত হামলার’ পরিকল্পনা করছে পেন্টাগন। এই পরিকল্পনায় ইরানে ব্যাপক বিমান হামলার পাশাপাশি প্রথমবারের মতো বড় ধরনের স্থলবাহিনী নামানোর চিন্তাও রয়েছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ইয়াল হুলাতা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার আগে এমন কোনো স্পষ্ট অর্জন চাইছেন যা ইরানকে কোনো প্রতীকী বিজয় দাবি করতে দেবে না।

দুবাইয়ে ৫০০ মার্কিন সেনার ওপর হামলা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপন আস্তানায় অবস্থানরত ৫০০-এর বেশি মার্কিন সেনার ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরা ইরানি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত জোলফাগারির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইরানি বাহিনী দুবাইয়ের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই স্থানগুলোতে ৫০০-এর বেশি মার্কিন সেনা লুকিয়ে ছিল। এই হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, দুবাইয়ের একটি হোটেল এবং উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মকর্তাদের জমায়েত লক্ষ্য করে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কুয়েতের আল-শুয়াইখ বন্দরে অবস্থানরত ছয়টি মার্কিন যুদ্ধজাহাজেও কাদের-৩৮০ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। মার্কিন সেনাদের ‘আক্রমণাত্মক সেনাবাহিনী’ হিসাবে অভিহিত করে জোলফাগারি বলেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম, আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর তারা প্রাণভয়ে পালিয়েছে এবং ঘাঁটির বাইরে আত্মগোপন করেছে।’

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%98%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b/feed/ 0
যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিল ইরান https://prokashbanglatv.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2/ https://prokashbanglatv.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2/#respond Sun, 29 Mar 2026 06:41:48 +0000 https://prokashbanglatv.com/?p=162
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শত কোটি ডলার আয় হতে পারে। তবে ইরানের এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহণ করা হয়। দীর্ঘ দিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান।

ব্লুমবার্গ ইকোনমিকসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা, তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে ‘অবৈধ ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, আন্তর্জাতিক জলপথে এমন খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম ভাষণেই স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালি অবরোধের সুযোগ ইরান কোনোভাবে হাতছাড়া করবে না।

বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই টোল আদায় শুরু করতে পারে, তবে তাদের মাসিক আয় মিসরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাংকার থেকে ২০ লাখ ডলার ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে ৮০ কোটি ডলারেরও বেশি।

অবশ্য, আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাসকা বলছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে, যা এ সংকটকে আরও ঘনীভূত করছে।

সূত্র: সিএনএন

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2/feed/ 0
যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ ১১৩০ কোটি ডলার https://prokashbanglatv.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95/ https://prokashbanglatv.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95/#respond Thu, 12 Mar 2026 08:29:34 +0000 https://prokashbanglatv.com/?p=119 আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাবমতে, চলমান যুদ্ধের প্রথম ছয় দিনেই দেশটির খরচ হয়েছে ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত মঙ্গলবার আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এই ব্যয়ের হিসাব তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আনুমানিক হিসাবের মধ্যে সংঘাত সংশ্লিষ্ট আরও কিছু ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে প্রথম হামলার আগে সামরিক সরঞ্জাম সংগ্রহ ও জনবল মোতায়েনের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা এখানে যুক্ত নেই। ফলে যুদ্ধের প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95/feed/ 0
৫০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের https://prokashbanglatv.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/ https://prokashbanglatv.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/#respond Thu, 05 Mar 2026 07:12:46 +0000 https://prokashbanglatv.com/?p=70 চলমান সংঘাতকে ঘিরে নতুন দাবি সামনে এনেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধে ইতোমধ্যে ৫০০’র বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আলী লারিজানি তার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামোতে’ প্রভাবিত হয়ে ট্রাম্প মার্কিন জনগণকে ইরানের বিরুদ্ধে এক ‘অন্যায় যুদ্ধে’ টেনে এনেছেন।

লারিজানি প্রশ্ন তোলেন, গত কয়েক দিনে ৫০০-র বেশি মার্কিন সেনা নিহতের পর এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে, নাকি ইসরায়েল?

তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক এই উপদেষ্টা এক রহস্যময় বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, কাহিনী এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ।

]]>
https://prokashbanglatv.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/feed/ 0