শিক্ষা – Prokash Bangla TV https://prokashbanglatv.com সত্যের সন্ধানে Sun, 29 Mar 2026 06:25:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://prokashbanglatv.com/wp-content/uploads/2026/03/cropped-logo-32x32.jpeg শিক্ষা – Prokash Bangla TV https://prokashbanglatv.com 32 32 এবার এসএসসি পরীক্ষায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশনা https://prokashbanglatv.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%bf/ https://prokashbanglatv.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%bf/#respond Sun, 29 Mar 2026 06:25:55 +0000 https://prokashbanglatv.com/?p=153 নিজস্ব প্রতিবেদক :
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিতে পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সংশ্লিষ্টদের ১১ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ে সভার পর এসব নির্দেশনা দেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা।

কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো।

১১ দফা নির্দেশনা-
১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৭. পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. সর্বোপরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। উপরোল্লিখিত নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে চিঠিতে এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%bf/feed/ 0
৪০ দিন পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, নতুন নির্দেশনা https://prokashbanglatv.com/%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d/ https://prokashbanglatv.com/%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d/#respond Sun, 29 Mar 2026 06:18:34 +0000 https://prokashbanglatv.com/?p=150 নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে প্রায় ৪০ দিন পর আজ রবিবার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী সই করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এই কার্যক্রম সারা বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। পাশাপাশি প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হয়।

ছুটি শেষে আজ রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়।

এদিকে, রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি শেষে নিয়মিত ক্লাস শুরুর পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং এ দিনগুলোতেও পাঠদান চলবে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0