সারাদেশ – Prokash Bangla TV https://prokashbanglatv.com সত্যের সন্ধানে Wed, 01 Apr 2026 08:58:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://prokashbanglatv.com/wp-content/uploads/2026/03/cropped-logo-32x32.jpeg সারাদেশ – Prokash Bangla TV https://prokashbanglatv.com 32 32 কুমিল্লার সড়কে ঝরলো ৫ প্রাণ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d/ https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d/#respond Wed, 01 Apr 2026 08:58:11 +0000 https://prokashbanglatv.com/?p=183 কুমিল্লা প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কের দাউদকান্দি এলাকায় বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

একইদিন ভোরে রাতে বুড়িচংয়ের নিমসার বাজারে চলন্ত ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ছাড়াও চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরি চাপায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

দাউদকান্দিতে নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩) ও একই গ্রামের মোস্তফা(৫২)। বুড়িচংয়ে নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের হানিফের ছেলে জহিরুল ইসলাম (মঈন) (২৭) ও মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার খোদা বক্সের ছেলে সোহেল রানা (৩৫)। চান্দিনায় নিহত শিক্ষার্থী উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে পাঁচ জন নিহত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/ https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Sun, 29 Mar 2026 06:11:38 +0000 https://prokashbanglatv.com/?p=147 হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুই জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার ২৯ মার্চ ভোর ৫টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবু। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। আহত ১০ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
না. গঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ https://prokashbanglatv.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/ https://prokashbanglatv.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 05 Mar 2026 07:11:30 +0000 https://prokashbanglatv.com/?p=67 নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পঞ্চবটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এসময় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০)সহ অজ্ঞাতনামা আরও ১২–১৫ জন দেশিয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় মো. রিয়াজ উদ্দিন বাবু (৩৮) এবং মো. লিটন (৩৮) নামে দু’জন গুরুতর আহত হন। রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লা থানার শান্তিনগর বাজার এবং মো. হাফিজ উদ্দিন মিয়া ছেলে। আহত লিটনের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার কাটাখালি এলাকায় হলেও তিনি বর্তমানে ফতুল্লার লালপুর এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। অপর আহত লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। তারপরও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে ১০০ ভরি স্বর্ণ লুট https://prokashbanglatv.com/%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/ https://prokashbanglatv.com/%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/#respond Thu, 05 Mar 2026 07:10:01 +0000 https://prokashbanglatv.com/?p=64 রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে বড় পরিমাণ স্বর্ণ ও রুপার অলঙ্কার চুরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় লুটের পরিমাণ প্রাথমিকভাবে ১০০ ভরি স্বর্ণ এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার হিসেবে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি।

এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনারসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে

]]>
https://prokashbanglatv.com/%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/feed/ 0